• Breaking News

    Saturday, September 30, 2017

    শ্রেষ্ঠ ২১ টি প্রিয় জিনিস/কাজ, যা সকল মুমিনের মধ্যে থাকা একান্ত্য কর্তব্য

    শ্রেষ্ঠ ২১ টি প্রিয় জিনিস/কাজ, যা সকল মুমিনের মধ্যে থাকা একান্ত্য কর্তব্যঃ
    হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বললেন, তোমাদের দুনিয়ার তিনটি জিনিস আমার নিকট প্রিয় :
    ১. খুশবু
    ২. স্ত্রীলোক এবং
    ৩. আমার আঁখি-জুড়ানো জিনিসটি নামাযে রয়েছে।
    .
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা শুনে আবু বকর সিদ্দীক (রাযি.) বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন । তবে দুনিয়ার যে তিনটি জিনিস আমার নিকট প্রিয় তা হলো :
    ৪. রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকানো
    ৫.রাসূলুল্লাহর জন্য নিজের ধনদৌলত ব্যয় করা এবং
    ৬. এবং আমার কন্যা রাসূলুল্লাহর অধীনে থাকা ।
    .আবু বকর সিদ্দীক (রাযি.)- এর কথা শুনে উমর ফারুক (রাযি.) বললেন, হে আবু বকর! আপনি ঠিকই বলেছেন। তবে দুনিয়ার যে তিনটি জিনিস আমার ভালো লাগে তা হল :
    ৭. সৎ কাজের আদেশ দেয়া
    ৮. খারাপ কাজে বাঁধা দেয়া
    এবং
    ৯. পুরাতন কাপড় পরিধান করা ।

    উমর ফারুক (রাযি.)- এর কথা শুনে উসমান (রাযি.) বললেন, হে উমর! আপনি ঠিকই বলেছেন। তবে দুনিয়ার যে তিনটি কাজ আমি পছন্দ করি তা হল :
    ১০. ভুখা লোককে তৃপ্তিসহকারে খাওয়ানো
    ১১. নাঙ্গা লোককে কাপড় পরানো এবং
    ১২. কুর‘আন তিলাওয়াত করা।
    .
    উসমান (রাযি.)-এর কথা শুনে আলী (রাযি.) বললেন, হে উসমান! আপনি ঠিকই বলেছেন । তবে আমার নিকট দুনিয়ার পছন্দনীয় কাজ গুলো হলো :
    ১৩. মেহমানের খেদমত করা
    ১৪. গরমের মওসুমে রোযা রাখা এবং
    ১৫. তরবারি দিয়ে (দীনের দুশমনদের) আঘাত করা ।
    .
    এমন সময় হযরত জিবরাঈল (আ.) সেখানে হাজির হলেন।
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে প্রশ্ন করলেন, ‘ আপনি দুনিয়াবাসী হলে কী পছন্দ করতেন?’
    উত্তরে তিনি বললেন :
    ১৬. পথভ্রষ্ট লোকদের হেদায়াত (চেষ্টা) করা
    ১৭. ইবাদতকারী গরিব লোকদের সঙ্গে মহব্বত করা এবং
    ১৮. গরিব পরিবারকে সাহায্য করা ।
    .
    জিবরাঈল (আ.) আরও বললেন, মহান প্রভু আল্লাহ্ তা'য়ালা তাঁর বান্দাদের তিনটি কাজ পছন্দ করেন :
    ১৯. তাঁর ইবাদতে শক্তি ব্যয় করা
    ২০. (তাঁর নিকট) লজ্জাসহকারে কাঁদা এবং
    ২১. উপোস অবস্থায় সবর করা ।
    "আল-হাদীস"
    .
    মহান আল্লাহ্ তা'য়ালা! আমাদেরকে উল্ল্যেখিত বিষয় গুলি আমল করার তাওফীক দান করেন।আমীন।

    No comments:

    Post a Comment